সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মহিলা আটক

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৪ আগস্ট, ২০১৯, ৫:৪৮ অপরাহ্ন

সিরাজগঞ্জ(সলঙ্গা) থেকে ফারুক আহমেদ।।

সিরাজগঞ্জে র‌্যাব-১২,কর্তৃক ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মহিলা গ্রেফতার গত ১৩ আগষ্ট সন্ধ্যা ৬: ৩০মিনিটে   সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন তাড়াশ,  আধুনিক ডাক বাংলোর মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার তাড়াশ উত্তর পাড়ার মৃত শরিফ প্রামানিকের মিয়ে এবং মৃত নুর হোসেনের স্ত্রী, সুফিয়া বেওয়া (৫২), এর দেহ তল্লাশী করে ২০০ পিচ ইয়াবা, ০১টি মোবাইলসেট ও মাদক বিক্রির নগদ ১৩১০০/- টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেন।

র‌্যাব-১২ এর সদস্যরা পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ