সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাটি চুরির অপরাধ প্রমানিত হওয়ায়-৩৫ হাজার টাকা জরিমানা ও ম্যানেজিং কিমিটির সভাপতি পদ থেকে আলতাফ হোসেন কে বহিস্কার করে, উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম, জি, মাহমুদ ইজদানি, স্বাক্ষরিত চিঠি পাঠিয়েছে।

গত ১৫/০৭/২০১৮ তারিখের ১৭ নং অধিবেশনে কার্য্য বিবরণী মােতাবেক উপযুক্ত বিষয় ও সূত্রে জানানাে যাচ্ছে যে ,অলিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মাটি বিক্রয়ের অভিযােগটির সত্যতা পাওয়ায় উক্ত বিদ্যালয়ের এসএমসির কমিটির সভাপতির পদ থেকে মোঃ আলতাফ হোসেন সরকার কে বহিস্কার করা হয় এবং মাটি বিক্রীর ৩৫ হাজার টাকা পত্র প্রাপ্তির ৭(সাত) দিনের মধ্যে সরকারী কোষাগারে জমা দিয়ে চালানের কপি উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম জি মাহমুদ ইজদানী বরাবর প্রেরনের নির্দেশ দিয়েছেন। অন্যথায় তার বিরুদ্ধে সরকারী বিধি মােতাবেক আইনিগত ব্যবস্থা গ্রহন করবেন।
উল্লেখ্য-গত ১৩ ই এপ্রিল জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার,দৈনিক বিশ্ব মানচিত্র,দৈনিক ভোরের ঢাক, দৈনিক তৃতীয় মাত্রা,দৈনিক আলোকিত সকাল সহ অনলাইন প্রতিকা ও স্থানীয় প্রতিকায় সলঙ্গার অলিদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলতাফ হোসেন কর্তৃক স্কুলের মাঠ থেকে মাটি বিক্রি সংবাদ প্রকাশ পেলে ধূর্ত আলতাফ হোসেন সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য অধিকার আইনে মামলা,খুন,গুম,দেখে নেওয়ার হুমকি দেন।
যানাযায়-এই আলতাপ হোসেন,১নং রামকৃষ্ণপুর ইউনিয়নে, দূর্নীতির দায়ে অনাস্থা সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের বহিস্কৃত সভাপতি,চেয়ারম্যান থাকা কালীন সময়ে,এলাকায় এমন কোন অপরাধ নেই যা সে করেনি। সে নিজ দলের নেতাকর্মীদেরসহ এলাকাবাসির বিরুদ্ধে মামলা করার কারনে এলাকায় মামলা বাজ এবং থানার দালাল হিসেবে পরিচিত হয় এমন টাই জানায় স্থানীয় সাধারন মানুষ এবং স্থানীয় আওয়ামিলীগের নেতা কর্মী।
You must be logged in to post a comment.