সিরাজগঞ্জে নতুন করে ২৬ জন করোনা পজেটিভ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ৭:২৬ অপরাহ্ন

ফারুক আহমেদ, সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জে নতুন করে ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার  (১৬ জুন) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তার প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা টেস্টে এ রিপোর্ট পাওয়া যায়।

এর মধ্যে নমুনা টেস্টে গত ২৪ ঘন্টায় ৯৪ জনের নমুনা থেকে ২৬ জনের শরীরে নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ।

নতুন এই আক্রান্তদের মধ্যে ১০ জন সদর থানা, ৫ জন কাজিপুরে, শাহজাদপুরে ৫ জন এবং চৌহালী উপজেলায় ১ জন রয়েছে। আর বাকী ৪ জন অন্য জেলার।এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ২৩২ জন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ