সিরাজগঞ্জে চাঞ্চল্যকর প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামী আটক 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৭ জুলাই, ২০১৯, ৮:৩১ পূর্বাহ্ন
প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলার আসামী মমিন মুন্না (২২) আটক

ফারুক আহমেদ, সলঙ্গা, সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলার এজহার ভুক্ত আসামী মমিন মুন্না (২২) কে আটক করেছে র‌্যাব ১২ সদস্যরা।

সোমবার বেলা ১২ ঘটিকায় এক  সংবাদ সম্মেলনে র‌্যাব ১২ এর ভারপাপ্ত অধিনায়ক এস এম মোর্শেদ হাসান জানান,গত ০৭ জুন ২০১৯ ইং অপাপ্ত বয়স্ক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে তার বসত বাড়ী হতে নদীর ধারে ছাগল আনতে গেলে,শাহজাদপুর থানার,জয়পুরা গ্রামের আমিরুল ইসলামের ছেলে মমিন হোসেন মুন্না (২২)জোর পুর্বক শারীরিক ভাবে নির্যাতন করে,এসময় কিশোরীর চিৎকারে গ্রামের লোক জন সেখানে গেলে ধর্ষক দৌড়ে পালিয়ে যায়।এ ব্যাপারে কিশোরীর বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় নাড়ীও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশের পাশাপাশি  র‌্যাব ১২ অভিযুক্ত আসামী কে দ্রুত গ্রেফতারের অভিযান চালায়।

পরে ১৪ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় সুইডেন টাওয়ারের সামনে থেকে আসামি মুন্নাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী মুন্নাকে শাহজাদপুর থানায় হস্তাšতর প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ