ফারুক আহমেদ, সিরাজগঞ্জ।।
র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন,ধর্ষণ,অপহরণ,মাদক, ছিনতাই, চাঁদাবাজি,এসিড সস্ত্রাস, চুরি ও চোরাচালান সংক্রান্ত বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দূষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।
পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে বিশেষ করে বণ্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা এবং শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে শীতার্ত ও দরিদ্র জনঘোষ্ঠির দূর্ভোগ হ্রাসে করে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায়, সিরাজগঞ্জ এর দূর্দশাগ্রস্থ শীতার্ত মানুষের শীতের তীব্রতা থেকে রক্ষার প্রয়াসে গত জানুয়ারী সকাল ১১ ৩০ মিনিটের সিরাজগঞ্জ সলঙ্গায় র্যাব-১২,সিরাজগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম,এর নেতৃত্বে র্যাবের নিজস্ব অর্থায়নে সিরাজগঞ্জের হার্ডপয়েন্ট এলাকায় ১ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার সহ র্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.