সিরাজগঞ্জের তিনটি উপজেলায় খাল দখল মুক্ত করে পূন্য খননের দাবি এলাবাসির

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৯ মার্চ, ২০২০, ৮:০৪ অপরাহ্ন

ফারুক আহমেদ (সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধি।।

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,  বৈশাখ মাসে তার হাটু জল থাকে। পাড় হয়ে যায় গরু পাড় হয় গাড়ি, দুইধারে উঁচু তার ঢালু তার পাড়ি” বাংলা সাহিত্যের নোবেল বিজয়ী বিশ্বকবি, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই কবিতার চরণগুলো যে আমাদের ছোট নদ- নদী /খাল বিলকে ঘিরে যে লেখা, সেই খাল – বিল/নদী নালা আজ ভূমি গ্রাসীরা দখল করে নেওয়ায় যবুনা শাখা হিসেবে করতোয়া নদীর উৎপত্তি হয়ে ও করতোয়ার শাখা খালের  অস্তিত্য বিপন্ন হতে চলেছে। কালের গর্ভে ও সাধারণ মানুষের দখলে সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়ার উপজেলার মধ্য দিয়ে চলনবিলের বুকে মিশে  রাজশাহীর পদ্নাতে পড়েছে।  এই ঐতিহ্যবাহী করতোয়া নদীর ডালের  খালগুলি এখন তার সব জৌলুস হারিয়ে সাধারণ মানুষের দখলে পরিণত হতে হয়েছে। রায়গঞ্জ উপজেলা তথা নিমগাছির পৃর্বে  আট ঘরিয়া, ধুবিল, সলঙ্গা, শ্যামিরঘন, আমশড়া বেতুয়া চুনিয়াখাড়া, উল্লাপাড়া উপজেলা ভিতর আগরপুর,  খেশ্বর ও তাড়াশ উপজেলার ভিতর দিয়ে লক্ষিপুর, চকঝুরঝুরি, বোয়ালিয়া, শোলাপাড়াসহ বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে তাড়াশ চলবিলে পড়া হাজার হাজার একর জমির খাল এখন সাধারণ মানুষ সুযোগ বুঝে অভিনব কায়দায় দখল করে নিয়েছে। পুকুরসহ ধান ও বিভিন্ন প্রকার সফল উৎপন্ন করে হারিয়ে ফেলছে খালের ঐতিহ্য। সংস্কারের অভাবে হাজার বছরের পুরনো এই খাল বিল ভারতের উজান থেকে নেমে আসা কাঁদা ও বালু জমা হতে হতে এখুন প্রায় ভরাট হয়ে গেছে। সাড়িয়া কান্দি বাধ হয়ে রায়গঞ্জ উপজেলার ভীতর দিয়ে সীমান্ত হয়ে তাড়াশ চলবিলে পড়েছে। এখন খালের বুকজুড়ে চাষ হচ্ছে ধান ও পুকুর দিয়ে মাছ চাষ। খাল দেখলে মনেই হবে না এটি একটি খাল। চারদিকে শুধু ধানক্ষেত আর খাল দখল করে প্রকাশ্যে  পুকুর খনন যে  দিকে চোখ যায় পুকুর আর সবুজের সমরোহ। ফলে পরিণত হয় গবাদী পশুর চারণ ক্ষেত্রে। এক সময়ে এই খালগুলির পানি সেচ দিয়ে তীরবর্তী মানুষ জমিতে ফসল ফলাাতেন এখন সে খালগুলির বুকে অগভীর নলকূপ বসিয়ে ইরি চাষ করে থাকে খালেরর শুধু নাম আছে, নৌকা নেই,  পানিও নেই।  এ খালকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলো  ঐতিহ্য হারাতে বসেছে। এখনই সরকারি উদ্যোগ গ্রহণ করে পুনঃখনন করা না হলে করতোয়া নদীর ডাল এই খালের ঐতিহ্য হারিয়ে যাবে । মুছে যেতে পারে মানচিত্র থেকে এমনটাই অভিমত সংশিষ্টদের।  একালাবাসী  ও ইউনিয়ন ভুমি অফিস বাধা দিলেও তোয়াক্কা করছে না প্রভাবশালী দখলদার মহল।

সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সর্বশেষ খালটি জিয়া সরকারের আমলে সরকারি ভাবে খনন করা হয়েছিল। খালটির বয়স প্রায় ১০০ বছর। করতোয়া নদীর শাখা এটি ভূমির নকশা অনুসারে এর প্রশস্ত ৪৫ ফুট। শ’শ’ একর কৃষি জমির শুস্ক মৌসুমে প্রথম দিকে নদী ও খাল দিয়ে বীজতলা ও বোরো – রবি আবাদ করা যেত। তাছাড়া সেচ ও পানি নিস্কাশন হতো এই খালগুলিকে কেন্দ্র করে। কিন্তু পুকুর খনন করে পাড় বেঁধে রায়গঞ্জ হতে চলবিলে ভিতর বয়ে যাওয়া খালের প্রায় পুরো মুখটাই আটকিয়ে দেয় হয়েছে। ফলে খালটি যেন মরা ড্রেনে পরিণত হয়েছে।  তাই এতে করে বর্ষাকালে জলাবদ্ধতায় খালের উজানের অনেক জমির ফসল তলিয়ে যায়। রায়গঞ্জ উপজেলা আমশড়া গ্রামের আব্দুল খালেক বলেন, খালের ভিতর শত শত পুকুর খনন করে খালে বাঁধ দেয়ার ফলে ঠিকমতো পানি নিস্কাশন হতে পারেনা।  বর্ষাকালে পানিতে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়। এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, এক সময় এ খালগুলিতে পাওয়া যেত শোল, গজার, বোয়াল, টেংরা শাঁটি, কই, মাগুর, পুঁটি, চিংড়ি, ও বাইং ইত্যাদি মাছ। আগে বর্ষার পর শুস্ক মৌসুমে খালের পানি প্রবাহিত হতো। জেলেরা জাল দিয়ে দেশীয় মাছ ধরতো। বর্ষার পরেও খালেতে পানি না থাকায় মাছসহ খালের অন্যান্য জীব বৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়েছে। এরই মধ্যে দেশী অনেক মাছ বিলুপ্ত হয়ে গেছে। এ ব্যাপারে এলাকার অভিজ্ঞমহল সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া খালগুলি অবৈধ দখলকারীদের কাছ থেকে উদ্ধার করে খালগুলির আবার পুঃনো খনন করে এর গতিশীলতা ফিরে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের আশু পদক্ষেপ কামনা করেন।

কয়েকজন পুকুর মালিকদের সাথে কথা বলে জানাযায়, তাদের দাবি আমরা আমাদের পৈতৃক সম্পত্তিতে পুকুর খনন করছি তাতে কারকি?  জিয়া সরকারের সময় আমাদের বাবদাদারা জমি দিলেও এখন আর খাল নেই।

আরো জানা যায়, পুকুর খননের জন্য উপজেলা মৎস্য অফিসের যে অনুমতিপত্র লাগে তাও তাদের নেই। তাই তারা বিভিন্ন মহলকে মেনেস করে খালদখল করে পুকুর খননের মহাউৎসাবে মেতেউঠেছে। খালের দুই পাশ দখল হয়ে মাটির সাথে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ এক শ্রেণির মানুষেরা খাল দখল করে বাসা – বাড়ি তৈরিসহ নদী ও খাল থেকে বালু ইত্তোলন করে ব্যবসা করছেন। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব এবং ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকাবাসী।

দেখার কেহ নেই দাবি ভুক্তভুগি স্থানিওদের । ৩নং ধুবিল ইউনিয়নের চেয়ারম্যান হাসান ইমাম সহন বলেন, অনেক মানুষ মিথ্যা প্রত্যয়ন এনে খাল দখল করে আসছে। দখল এমন পর্যায় পৌছেছে যে, খালের কোনো চিহৃ খুঁজে পাওয়া যাচ্ছেনা  এভাবে পুকুর কাটলে ভারী বর্ষণ হলে হাজার হাজার একর জমির ফসল ডুবে যাবে। ধুবিল ইউপির ভূমি অফিসের সহকারী কর্মকর্তা     বলেন, পুকুর খননে আমি বাধা দিয়েছি এবং বিষয়টি উপজেলা ভূমি অফিসকে অবহি করেছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ