সিরাজগঞ্জের তাড়াশে র‌্যাব-১২ এর অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ আটক-২

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২১ আগস্ট, ২০১৯, ৮:১৬ অপরাহ্ন

ফারুক আহমেদ, সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে গত রাতে দু’জনকে আটক করেছে।

মঙ্গলবার রাত ০৯:৩০ মিনিটে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন মাগুড়া বিনোদ গ্রামে বড় ব্রীজের পূর্ব পার্শ্বে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে র‌্যাব-১২।

তারা সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার নাদো সৈয়দপুর গ্রামের মৃত আঃ কাদের প্রামানিক ছেলে রফিকুল ইসলাম (৪৫)ও উভয় গ্রামের কচিমুদ্দিন সরদারের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

তাদেরকে ২৪০ পিচ ইয়াবা, ০২ টি মোবাইলসেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজ্জু করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ