ফারুক আহমেদ, সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
আহতদের ৪ জনকে মুমূর্ষ অবস্থায় প্রথমে তাড়াশ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘনাটি ঘটেছে, গত শনিবার বিকেলে উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস হাইস্কুল পাড়ায়।
স্থানীয়রা জানান, বিকালে বারুহাস বাজার একই গ্রামের মৃতঃ জিলহজ খন্দকারের ছেলে আব্দুল হালিম ও একই গ্রামের মোঃ খরশেদ ছেলে আব্দুল বারিকের নিকটে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগ বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে আব্দুল বারিক তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে পাওনাদার আব্দুল হালিম খন্দকারের ওপর হামলা চালায়। এতে আব্দুল হালিম (৩২), তার ছোট ভাই আব্দুল হাসান (২৯), মোঃ রানা খন্দকার (১৯), আব্দুল রউফ খন্দকার (৩৫) গুরুত্ব আহত হন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । অভিযোগ পেলে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.