সিরাজগঞ্জের তাড়াশে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিউটি করোনা আক্রান্ত

ফারুক আহমেদ, সিরাজগঞ্জ 
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ৫:০১ অপরাহ্ন
সিরাজগঞ্জের তাড়াশে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিউটি করোনা আক্রান্ত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) বিউটি পারভীন করোনা আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তিনি তাড়াশ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে স্যাকমো বিউটি পারভীনসহ ৫জন করোনা আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে উপজেলায় ৪৫জন করোনা রোগী শনাক্ত হলো। করোনাক্রান্তরা হলেন, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ সুজন দাস গুপ্ত, সিনিয়র স্টাফ নার্স জরিনা ঘাগ্রা, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী ফিরোজ মাহমুদ ও গুড়পিপুল কমিউনিটির সিএসসিপি জহুরুল ইসলাম।

রোববার (৯ আগস্ট) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জামাল মিঞা শোভন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ