সিরাজগঞ্জ (সলঙ্গা) সংবাদদাতা।।
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার উল্লাপাড়া উপজেলায় হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামে ফুলজোর নদী অবৈধ বালু উত্তোল বন্ধ এবং চাঁদাবাজীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলোকদিয়ার গ্রামবাসী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন। এসময় গ্রামবাসী তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। পরে উপজেলা নিবার্হী কর্মকতার্র কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
আলোকদিয়ার গ্রামের পাশে ফুলজোড় নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রুখতে গত ১ সপ্তাহে গ্রামবাসীর সঙ্গে বালু উত্তোলনকারী লোকজন ও শ্রমিকদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সলংগা থানা পুলিশের টহলের কারণে বড় রকমের গোলযোগ হয়নি। আলোকদিয়ার গ্রামবাসী ৪দিন ধরে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে নদী পাড়ে অবস্থান নিয়েছেন। এখানেই চলছে তাদের দিন রাতের খাওয়া দাওয়া। আন্দোলনকারীদের নেতৃত্বদানকারী মনিরুল ইসলাম ও বদিউজ্জামান অভিযোগ করেন, নারায়ানগঞ্জের বাসিন্দা জাকির হোসেন নামের এক ব্যবসায়ী ফুলজোড় নদীতে নির্দিষ্ট বালু মহাল লিজ নিয়েছেন। কিন্তু তার লোকজন লিজ নেওয়া নির্দিষ্ট এলাকার বাইরে এসে মেশিন লাগিয়ে গ্রামবাসীর দীর্ঘদিন ভোগদখল করা সম্পত্তির বালু উত্তোলন করে যাচ্ছে।
গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে গত ২৫ আগষ্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কথিত বালু মহালের নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে খুঁটি পুতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বালু উত্তোলনকারীরা নির্দিষ্ট সীমানার বাইরে এসে একাধিক মেশিন লাগিয়ে বালু উত্তোলন করছে। লিজ গ্রহিতা জাকির হোসেনের পক্ষ থেকে দুথদিন আগে আলোকদিয়ার গ্রামের নামে বে-নামে ৬০জনকে মারফিট করা ও চাঁদা দাবির মামলা দিয়েছে।
তাদের আন্দোলনের মুখে তিনদিন ধরে এই নদীতে বালু উত্তোলন বন্ধ রয়েছে। অভিযোগকারীগণ তাদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য দাবি জানিয়েছেন। এ ব্যাপারে জাকির হোসেন ও তার লোকজনের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা তার থানায় বালু উত্তোলনকারীদের পক্ষ থেকে করা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ কথিত বালু মহালে বড় রকমের গোলযোগ এড়াতে সার্বক্ষিন টহল দিচ্ছে। উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, সরকারি বালু মহালের নির্দিষ্ট এলাকার বাইরে কেউ বালু উত্তোলন করলে প্রশাসন আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
You must be logged in to post a comment.