ফারুক আহমেদ, সিরাজগঞ্জ।।
গোচারণ ভূমি বন্যার পানিতে ডুবে যাওয়ায় এবং ক্রমাগত লোকসানের কারণে বোরো ধানের আবাদ কমে যাওয়ায় সিরাজগঞ্জ অধ্যুষিত তিনটি উপজেলা রায়গঞ্জ, তাড়াশ,উল্লাপাড়া উপজেলাগুলোতে গো খাদ্যের তীব্র সংকট আরো বেশি হওয়ায় গোখামারীরা চলনবিলসহ বিভিন্ন এলাকা থেকে বেশি দামে খড় ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ায় সিরাজগঞ্জের তিনটি উপজেলায় ক্রমশই এ সংকট বৃদ্ধি পাচ্ছে।
জানা গেছে, তাড়াশ উপজেলা চলনবিলের চাটমোহর, ভাঙ্গুরা, সিংড়া, গুরুদাসপুর, রায়গঞ্জ উপজেলার কয়েকটি অঞ্চলসহ উল্লাপাড়ার আঙ্গারু চরইমুড়ি,চেংটা পরতাব, নাইমুরি,খাকুলাসহ এর আশপাশের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে
ফলে ঘাসের ক্ষেতসহ গোচারণ ভূমিগুলো তলিয়ে গেছে পানির নিচে। মাঠ থেকে কাঁচা ঘাস সংগ্রহ করতে না পেরে এ এলাকার গরু – মহিষের মালিকদের খড়ের ওপর নির্ভরশীল হতে হচ্ছে। তাড়াশ উপজেলার রানিদিঘি, সিংড়া বিনসাড়া উল্লাপাড়া উপজেলার চেংটা নাইমুড়ি, খালকুলা। রায়গঞ্জের সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি গ্রামের আব্দুল হামিদ জানান,প্রতি মণ খড় প্রায় ৫০০টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাঝারি ধরণের খড়ের পালা ৬ – ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। দিঘিশোগুনার খড় ব্যবসায়ী রিপন হোসেন ও আকমল আলী জানান, চলনবিলসহ জেলার বিভিন্ন এলাকা থেকে খড় সংগ্রহ করছি। কোনো জায়গায় নৌকা আবার কোনো জায়গায় ট্রাক যোগে খড় পৌছানো বাবদ খরচ পড়ছে প্রায় ৫৫ হাজার টাকা।
প্রতি হাজার খড় বিক্রি করছি ২ হাজার ৫০০ টাকা থেকে ৩০০০ হাজার টাকা। খৈল ভূষির দামও বেড়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে এ তিনটি উপজেলায় কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের পক্ষে গবাদি পশুপালন প্রায় অসম্ভব হয়ে পড়বে। সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের কৃষক হাফিজুর রহমান মুজ্জামেল হোসেন জানান, ধানের আবাদ খরচই ওঠে না তাই আবাদ একেবারেই বাদ দিয়ে জমিতে অন্য ফসল চাষাবাদ করছি। গো-খাদ্য ব্যবসায়ীরা জানান,প্রতি বছর বর্ষা মৌসুমে এ সংকট বেশি হয়ে থাকে। যশোর, নওগা, মাগুড়া, ঝিনাইদহসহ দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গা থেকে ট্রাকযোগে রোপা আমন ধানের খড় চলনবিলসহ জেলার বিভিন্ন হাট – বাজারে এনে বিক্রি করি।
ট্রাক ভাড়া বেশি হওয়ায় খড়ের দাম ও বেশি পড়ে। তাই বাধ্য হয়ে খামারীদের বেশি দামে খড় কিনে গবাদিপশুকে খাওয়াতে হয়। বর্তমানে প্রতি ১০০ আটি খড় বিক্রি হচ্ছে প্রায় ৩০০ টাকায়। স্থানিয় প্রাণি সম্পদ ডাক্তার ফারুক আহমেদ জানান,বর্ষাকালে কাঁচাঘাসের উৎপাদন কম হওয়ায় খামারীরা বিকল্প হিসেবে দানাদার খাদ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
You must be logged in to post a comment.