ক্যামিব্রয়ান হাসান।।
ইতোমধ্যে সালাম নিয়ে ৩টি পর্বে সংক্ষেপে আলোচনা করেছি যার মূল বিষয় ছিল সালাম দেয়া নেয়ার মাধ্যমে একের অন্যের মধ্যে ভালবাসার সৃষ্টি হয়, মনের অহংকার দূর হয়, পারস্পারিক দোয়া বিনিময় হয়।
কিন্তু আজকের পর্বটি একটু ভিন্ন।
শিরোনাম দেখে হয়তো আঁচ করতে কষ্ট হচ্ছে। আসলে কষ্ট হওয়ারই কথা। কেননা সালামের মত এত সুন্দর অভিবাদনের মধ্যে এমন কী ঘটতে পারে যা জঘন্য।
আমরা সাধারণতঃ খোলা মনেই অন্যকে সালাম দেই। ধরুন আপনি আপনার সবচেয়ে প্রিয় মানুষটাকে হৃদয়ের সবটুকু ভালবাসা বা শ্রদ্ধা উজাড় করে সালাম দিলেন। তখন আপনি তার কাছ থেকে কেমন উত্তর আশা করবেন? নিশ্চয়ই স্বতঃস্ফুর্ত উত্তর। কিন্ত তিনি যদি আপনাকে গুরুত্ব না দেন, বা মনে মনে জবাব দেন, বা মুখে শব্দ না করে একটু মাথা ঝোকান, তাহলে আপনার কেমন লাগবে? আপনার অবস্থা হবে কোঁপা শামছুর মত। আপনি রাগে গঁদ গঁদ করতে থাকবেন। আপনার মনে হবে আর কখনও তাঁকে সালাম দিবেন না।
সালামের এ ধরনের উত্তর প্রদান জঘন্যতম। এর মাধ্যমে নিজের অহংকার প্রকাশিত হয়, আর একজনকে অসম্মান করা হয়। এ জঘন্যতম অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুন, আমীন।
You must be logged in to post a comment.