বিনোদন ডেস্ক।।
সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সালমান খান। যেখানে একজন নারীর গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন বলিউড সুপারস্টার। তা কে এই নারী?
চলতি বছরের মার্চের দিকে সালমান খানের অন্যতম ব্যবসা সফল ছবি ‘দাবাং’য়ের সিকুয়েল ‘দাবাং-থ্রি’-এর শুটিং শুরু হয়। ভক্তদের জন্য শনিবার ইনস্টাগ্রামে সেই ছবির শুটিংয়েরই একটি ছবি পোস্ট করেন বলিউড সুপারস্টার।
দাবাং-থ্রি’তে সালমানের বিপরীতে অভিনয় করছেন সায়ি মাঞ্জেকার। ৫৩ বছর বয়সী এই অভিনেতা যে ছবি শেয়ার করেছেন সেখানে সালমানের পাশে ওই নারীই হলেন সায়ি মঞ্জেকার। ছবিতে সালমান এবং সায়িকে নদীর তীরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সালমান হালকা বাদামী রঙের শার্ট আর সায়ি পিচ রঙের স্যুট পরে রয়েছেন ছবিটিতে। ছবিটি শেয়ার করে সালমান খান লিখেছেন, লোকেশনে … দাবাং-থ্রি।
You must be logged in to post a comment.