ভারতের অন্যতম জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন। দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মানিত করা হয়।
কয়েক দশক ধরে নিজের কণ্ঠের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন, আর এই সম্মান সেই দীর্ঘ সঙ্গীতযাত্রার এক অনন্য স্বীকৃতি।
তবে এই আনন্দের মুহূর্তের মাঝেও এক অন্য পরিস্থিতির সাক্ষী রইল অনুষ্ঠানটি। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন এই কিংবদন্তি গায়িকা। শারীরিকভাবে দুর্বল থাকা সত্ত্বেও, অদম্য ইচ্ছাশক্তি নিয়ে তিনি রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হয়েছিলেন। একদিকে যেমন তার এই সাফল্যের খবরে সকলে উচ্ছ্বসিত, অন্যদিকে তার স্বাস্থ্যের অবনতি নিয়ে অনুরাগীদের মনে উদ্বেগও স্পষ্ট।
দীর্ঘ সংগীত জীবনে ‘এক দো তিন’, ‘টিপ টিপ বরসা পানি’র মতো অসংখ্য কালজয়ী গান অলকা উপহার দিয়েছেন তিনি। সুরের জগতে তাঁর এই অবদান ভারতীয় সঙ্গীতপ্রেমীদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে।
You must be logged in to post a comment.