ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী মৌসুমি মৌ তার ফেসবুক আইডিতে গতরাত ১১.৫১ মিনিটে বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে কুৎসিত ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তার বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়টি অবহিত করা হলে আজ সোমবার (৬আগস্ট১৮)বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্টার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বার্তায় মৌসুমী মৌ কে সাময়িক বহিস্কার করা হয় এবং তাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়টি অনুসন্ধানের জন্য ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম কে আহবায়ক করে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ও সহকারী প্রক্টর জনাব এস এম আব্দুর রহিম সদস্য করে উপাচার্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন।
জানাগেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ইবি থানায় আইসিটি আইনে একটি মামলা করেছে। ইবি থানার ভারপ্রাপ্ত ( ওসি) রতন শেখ বলেন, ইবি থানায় তার রিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা খুব তাড়াতাড়ি তদন্ত করা শুরু করবো।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ দাবি করে বলেন, ওই ছাত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন শুধু বাংলাদেশ ছাত্রলীগকে অসস্মানিত করে নাই বরং বঙ্গবন্ধু আদর্শের অনুসারী সকলকেই অসস্মানিত করেছে।