আর, আর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি।।
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীরকে অবাঞ্ছিত ঘোষনা করার পরও বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় কপাল পুড়লো সহোদ্বয় কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুর। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আলমগীর কবীর মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানিয়ে এদিকে ফেইসবুকে বিভিন্ন ছবি পোষ্ট করেছেন তার অনুসারীরা।
সোমবার বিকেলে ঢাকার গুলশান কার্যালয় থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনের বিএনপির একাধিক প্রার্থীকে মনোনিত করা হয়েছে। এ ৬টি সংসদীয় আসনে মোট ১৩ জনকে প্রাথমিক ভাবে ধানের শীষে মনোনিত করেছে বিএনপি। নওগাঁ-৬ আসন থেকে বাদ পড়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু। এ আসন থেকে তার বড় ভাই সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর সহ দুইজনকে মনোনিত করা হয়েছে।
উল্লেখ্য, নওগাঁ-৬ আসন থেকে বিএনপি থেকে আলমগীর করিব মনোনয়ন ফরম তোলায় রাণীনগর ও আত্রাই উপজেলা বিএনপির নেতাকর্মী গত বৃহস্পতিবার দুপূরে জেলা বিএনপি অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে আলমগীর করিব অবাঞ্চিত ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি ও রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক একেএম জাকির হোসেন, আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তসলিম উদ্দিন ও আব্দুল মান্নানসহ দুই উপজেলার বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ দিকে প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় আলমগীর কবির জানান, কতিপয় বিএনপির নামধারী এলাকায় আওয়ামীলীগের সাথে আতাতকারি ব্যক্তি নওগাঁয় আমার সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টির উদ্দেশ্যে অসভ্য প্রচারণার আশ্রয় নিয়েছেন। এখানকার জনগণের কাছে কে গ্রহনযোগ্য, আর কে অবাঞ্চিত? আতংকগ্রস্থ হয়ে প্রলাপ না বকার জন্য হাতেগোনা সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তিকে আহবান জানাচ্ছি । যথাসময়ে আমরা নির্বাচনের ময়দানে মিলিত হবো বলে আশা করছি। আলমগীর কবির নওগাঁ-৬ আসন থেকে ইতিপূর্বে ৫ম, ৬ষ্ঠ,৭ম ও ৮ম সংসদে ৪ বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। এ সময় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। এ ছাড়াও দীর্ঘ রাজনৈতিক জীবনে এলাকার হাজারো নেতাকর্মীদের সাথে এখনও তার সাথে নিবীর যোগাযোগ থাকায় বিএনপির ঘরে আসনটি তুলে দেয়া সম্ভব বলে জানিয়েছেন তিনি।
২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শেষের দিকে আলমগীর কবির এলডিপিতে যোগ দেন। অবিভাবকহীন বিএনপি নেতাকর্তীদের হাল ধরতে রাণীনগর উপজেলায় রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এক বর্ধিত সভায় আসেন আলমগীর কবিরের আপন ছোট ভাই আনোয়ার হোসেন বুলু। এ সময় উপস্থিত নেতাকর্মী বুলুর বিরুদ্ধে শ্লোগান দেন ও ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায় পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে আনতে আনোয়ার হোসেন বুলু তার আপন বড় ভাই আলমগীর কবিরের কুশপুত্তলিকা দাহ করেন। এরপর বিএনপি নেতাকর্মী শান্ত হলেও বক্তব্য দিয়ে বিএনপির হাল ধরেন আনোয়ার হোসেন বুলু। এরপর থেকেই তিনি দলকে সু-সংঘটিত করেছেন।
বিএনপি থেকে মনোনয়ন নিতে ব্যর্থ আনোয়ার হোসেন বুলুর সেল ফোনে বারবার ফোন দেয়া হয়। কিন্তু রিসির্ভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
রাণীননগর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক একে এম জাকির হোসেন সাংবাদিকদের জানান, এ ব্যাপারে কোন মন্তব্য দিতে চাননি।
রাণীনগর থানা বিএনপির সভাপতি এসএস আল ফারুক জেমস সাংবাদিকদের বলেন, প্রতিটি দলেই এ ধরনের ঘটনা ঘটে থাকে। এখন পর্যন্ত তিনি (আলমগীর কবির) দুই উপজেলার বিএনপি নেতাকর্মীর সাথে কোন আলোচনা করেননি। দল যেটা সিদ্ধান্ত দিবে সেটা মেনে নিতে হবে।
নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর এবং শেখ রেজাউল ইসলাম রেজু বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বলে জানাগেছে।
You must be logged in to post a comment.