আর, আর চৌধুরী, নওগাঁ ।।
নওগাঁর সাপাহারে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকনিষ্ট সন্তান ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আহবায়ক ও চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যুগ্ন আহবায়ক ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহ: শিক্ষক সিরাজুল ইসলাম, শেখ রাসেলের জীবনীর উপর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উদ্যোক্তা বকুল হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোক্তা মনিরুজ্জামান সমাপন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাসেল রানা, সরকারী কলেজ শাখার আহবায়ক বিপ্লব কর্মকার প্রমুখ। আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্ব ছিলেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের যুগ্ন আহবায়ক ও মহিলা কলেজের প্রভাষক শামিম পারভেজ। এ সময় সেখানে উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সকল সদস্য সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.