সাপাহারে বীর মুক্তিযোদ্ধা খন্দকার জাহাঙ্গীর আলমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯, ৯:০৭ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা খন্দকার জাহাঙ্গীর আলম ওরফে আবুল কাশেম এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পুর্ন করা হয়েছে।

তিনি শুক্রবার (১৮ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় সাপাহার গোডাউনপাড়ায় তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭৩ বছর।বীর মুক্তিযোদ্ধা খন্দকার জাহাঙ্গীর আলম ওরফে আবুল কাশেম কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামাড়ী উপজেলার বাসিন্দা ছিলেন। জীবন জীবিকার সন্ধ্যানে তিনি এ উপজেলার গোডাউন পাড়ায় এসে বসবাস করছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে ২ ছেলে ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । শনিবার বিকেলে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদানের পর তার লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার ও নামাজে জানাযায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুুল আলম শাহ চৌধুুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, সহ এলাকার অসংখ্য গুণীজন অংশ নেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ