সাপাহারে বর্ষিয়ান রাজনীতীবিদ আব্দুল হামিদের জানাযা সম্পন্ন

এনামুল হক, নিজস্ব প্রতিবদক,(নওগাঁ) পোরশা।
বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ৫:১৬ অপরাহ্ন

 

নওগাঁর সাপাহারে বর্ষিয়ান রাজনীতীবিদ ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।

সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃহষ্পতিবার দুপুর সোয়া ২টার সময় মরহুমের নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে উপজেলার বাহাপুরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত জানাযায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন সহ বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সাধারন সম্পাদক সহ তৃনমূল পর্যায়ের নেতাকর্মীগন।

উল্লেখ্য যে, বুধবার দিবাগত রাত পৌনে ১০টায় অসুস্থতাজনিত কারনে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হামিদ মারা যান (ইন্নাল্লিাহি—-রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ