সাধন মজুমদার’কে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকার জনসাধারণ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯, ৭:৪৪ পূর্বাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁ-১ আসনে তিন বারের বিজয়ী সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার’কে মন্ত্রী হিসেবে দেখতে চান পোরশা, নিয়ামতপুর ও সাপাহার এলাকার জনগণ সহ নওগাঁ জেলাবাসী।

জানা গেছে, প্রধান মন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সাধন চন্দ্র মজুমদার ২০০৮ সালের নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনিত হন। নির্বাচনে বিপুুল ভোটের মাধ্যমে তিনবারের নির্বাচিত বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডা: ছালেক চৌধুরীকে পরাজিত করেন। এরপর দশম সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনিত প্রার্থী মোস্তাফিজুর রহমানকেকে বিপুল ভোটে পরাজিত করে টানা ৩য় বারের মত সাংসদ হিসেবে নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার।

সরজমিনে জানা গেছে, বিগত দিনে পর পর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার সুবাদে নওগাঁ-১ আসনের পোরশা, নিয়ামতপুর ও সাপাহার উপজেলার যোগাযোগ ব্যবস্থা, পানির সু-ব্যবস্থা, বনায়ন, শিক্ষা ব্যবস্থায় দৃষ্টান্ত মূলক অবদান রেখেছেন সাংসদ সাধন মজুমদার। সাপাহার উপজেলা ৮৫ শতাংশ এবং পোরশা ও নিয়ামতপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন। সব মিলিয়ে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার নিজের ও নিজ দল আওয়ামী লীগের গ্রহণযোগ্য ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছেন।

জানা গেছে, জেলার তিনটি উপজেলাই ঠাঁ-ঠাঁ বরেন্দ্র ভূমি হওয়ায় এই  এলাকার কৃষকদের  বৃষ্টির পানির উপর নির্ভর করে চাষাবাদ করতো আবার কখনো কখনো পানির অভাবে মাঠের পর মাঠ ফসলি জমিগুলো পরে থাকতো। কিন্তু বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে পানি সেচ সমস্যার অনেকটাই সমাধান করেছে। ফলে উপজেলাগুলোতে ইরি, আমনসহ সারা বছরই বিভিন্ন ফসল ফলানোর সুবিধা পাচ্ছে। এরই ভিতর গড়ে উঠছে নতুন নতুন আম বাগান। বেহাল অবস্থা ছিল সড়ক ও জনপথের। গ্রামে গ্রামে জ্বলছে বৈদ্যুতিক বাতি। সড়কের উন্নয়ন হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও হয়েছে আগের তুলনায় অনেক সহজতর। বর্তমানে এ আসনের তিনটি উপজেলায় কাজ চলছে, সড়ক, ব্রিজ-কালভার্ট, একাডেমীক ভবন, ফায়ার স্টেশন, সরকারী কারিগরি স্কুল এন্ড কলেজ, মসজিদ, মন্দির, বনায়নসহ দর্শনীয় স্থান জবই বিলে।

পোরশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনারুল ইসলাম জানান, সাংসদ সাধন মজুমদার শত ব্যস্ততার মাঝে তার নির্বাচনী এলাকায় তিনি ব্যাপক সময় দিয়েছেন এবং তার সরকারের মাধ্যমে তিন উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছেন। উনার জনপ্রিয়তা এতটাই যে, এ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে তার বিরুদ্ধে কেউ মনোনয়ন দাখিল করেননি। তিন উপজেলার নেতা কর্মি ও সাধারণ মানুষের মন জয় করতে তিনি সক্ষম হয়েছেন। এই এলাকার জনসাধারণ সহ নওগাঁ জেলা বাসীর প্রাণের দাবী সারা দেশে হেভি ওয়েট ৮ জনের মধ্যে একজন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তিন বারের বিজয়ী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার’কে মন্ত্রী হিসেবে দেখতে চান।

সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী জানান, সাংসদ সাধন চন্দ্র মজুমদারের সাথে যোগাযোগ করতে হলে কোনো মাধ্যম লাগে না। এতে সব শ্রেণি-পেশার মানুষ যে কোন সমস্যা নিয়ে তার কাছে সহজে যেতে পারে। এতে তিনি যেমন এলাকার বিষয়ে সরাসরি জানতে পারেন, ঠিক তেমনি সাধারণ মানুষ ব্যক্তিগত ও এলাকার সমস্যা তার কাছে তুলে ধরতে পারেন। তিন উপজেলায় একটি আকর্ষণীয় ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছেন এ কারণে সাধন চন্দ্র মজুমদারকে মন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন এ আসন সহ নওগাঁ জেলার জনসাধরণ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ