সাধন চন্দ্র মজুমদার এমপিকে খাদ্যমন্ত্রী করায় নওগাঁয় আনন্দ মিছিল অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯, ৯:২২ পূর্বাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপিকে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রীর দায়িত্ব দেয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে প্রানঢালা অভিনন্দন জানিয়ে নওগাঁ জেলাবাসী একটি আনন্দ মিছিল করেছে।

মঙ্গলবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় নওগাঁ জেলা আওয়ামীলীগ অফিস থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। মিছিলে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে পুরো শহর মুখরিত করে তোলে। মিছিলটিতে উপস্থিত ছিলেনে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাবু নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাষ মজুমদার গোপাল, জেলা যুবলীগের আহবায়ক এ্যাডঃ খোদাদাদ খান পিটু, যুগ্ম আহবায়ক আব্দুল কুহুস সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দরা সহ বিভিন্ন শ্রেনী পেশার সহ¯্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ