রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।।
সাংবাদিক মারধরের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবরুল জামিল সুস্মময়কে সাংগঠনিক সকল কার্যক্রম হতে এক মাসের স্থগিতাদেশ দেয়া হয়েছে।
৪ঠা ফেব্রুয়ারী’১৯ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১লা ডিসেম্বর’১৮ রাবি সাংবাদিকদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় শাখা দুঃখ প্রকাশ করছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুস্ময়কে আগামী ১ মাসের জন্য রাবি শাখা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম হতে বিরত থাকার নির্র্দেশ দেয়া হলো এবং সেই সাথে সাবরুল জামিল সুস্ময়কে সতর্ক করা হলো যে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে রাবি শাখা ছাত্রলীগ সুস্ময়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
গত ১লা ডিসেম্বর’১৮ কাজী নজরুল ইসলাম মিলনায়নের সামনে দৈনিক খোলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী ইউনুস হৃদয়ের ওপর হামলা করে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুস্ময়।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.