সাংবাদিক উৎপল মির্জাকে সংবর্ধনা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ১০:১৩ অপরাহ্ন

শাকিল, পাবনা প্রতিনিধি।।

পাবনার সাংবাদিক মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান উৎপল মির্জাকে ট্রান্সপারেনসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে পুরস্কৃত করায় পাবনার ১৯টি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাকে এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

পাবনা শহরের থানাপাড়ার হেডে গ্যালরীতে সোমবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ ও জেলা পরিষদ চেয়ারম্যান মকবুল হোসেন সন্টু। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আব্দুল করিম এবং বার্তা সংস্থা পিপ এর প্রধান সম্পাদক এবিএম ফজলুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা ফটোগ্রাফার্স ফোরামের সভাপতি  খালেদ হোসেন পরাগ।

পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে হেল্পিং এন্ড প্রোভার্টি ফাউন্ডেশনের আজমল হোসেন সৌরভ, মশালের উল্লাস শেখ, তহুরা আজিজ ফাউন্ডেশনের দেওয়ান মোহাম্মদ মাহবুবুল ইসলাম, পিপীলিকার সোহরাব আলী সৌরভ, নব জাগরণ পাঠক মেলার আয়িযুল ইসলাম,এভারগ্রীন ফ্রেন্ড সার্কেলের শেখ শাহিন, ন্যাশনাল প্রেস সোসাইটির সময়া সুলতানা, সাদি মোবারকের কৌশিক মালিথা, এভারগ্রীন পাবনা, ইয়োলো ল্যাম্প, ভালোবাসি পাবনা, পাবনা সাইক্লিস্ট ফোরাম, বিবিএন , উত্তরণ সাহিত্য আসর, ইয়াং জার্নালিস্ট ফোরাম, ব্লাড ব্যাংক ফর চিলড্রেন, রেড বাডি, আজকের প্রজন্ম ফোরাম, কেবিসি, হিমু পরিবহন পাবনাসহ প্রভৃতি সংগঠনের সংগঠকগণ উপস্থিত ছিলেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জনাব উৎপল মির্জা বলেন, “আজ পাবনাবাসী যেভাবে আমাকে সম্মানিত করলো তাতে আমি আনন্দ প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি।”  সন্ধ্যায় গুড়ি গুড়ি বৃষ্টি ও মেঘাচ্ছন্ন শীতল আবহাওয়ার মাঝে অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ