সাহসী একজন
-মনিবুর রহমান
সাংবাদিকতা মহান পেশা, চললে ন্যায়ের পক্ষে।
সবাই তারে ভালবাসে, সত্য লেখার লক্ষ্যে।
এমনি এক সাংবাদিকের, কথা কিছু বলি
সাহসিকতার মিশন নিয়ে, তার সাথে চলি।
সদর থানার পশ্চিমে, চিত্রা নদীর ধারে
উনসত্তরে জন্ম নিলেন, গাঁয়ের ছোট্ট ঘরে।
তিনি হলেন আসিফ কাজল, সবকিছুতেই ভালো
মুখ ভর্তি দাঁড়ি তাহার, কিছু সাদা-কালো।
বংকিরায় বাড়ি তাহার, হাসিমাখা মুখ
তার ভূমিকায় মিলছে কিছু, দুস্থদের সুখ।
মাতা তাহার আনোয়ারা, পিতা আয়ুব বিশ্বাস
অসহায়ের পাশে থেকে, দেন তিনি আশ্বাস।
গরিব-দুখী,এতিম জনের, তুলে ছবি-চিত্র
ফেসবুকে আর পত্রিকাতে, পাঠান যিনি পত্র।
তার লেখা স্ট্যাটাসে, এগিয়ে আসে লোক
অর্থ-কড়ি,দান করে, ঘুচায় দুখির শোক।
খেলার মাঠে আর ফুটবলে,ছিলেন তিনি সেরা
হাসি-খুশি ও রসিকতায়,মনটা তাহার ভরা।
বর্তমানে সময় কাটান, প্রেস ক্লাবে বসে
মাঝে-মধ্যে রিপোর্ট করেন, সুদুর গাঁয়ে এসে।
প্রতিবাদের ভাষায় যাহার,কলম বয়ে চলে
তার লেখা রিপোর্ট মতে, সঠিক তথ্য মিলে।
কেউবা তারে ডাকে চাচা,কেউবা ডাকে ভাই
ঝিনাইদহের নিউজ খুজেই, দিনটা তার যায়।
মেধাবি এই গুণী জনের, উৎসাহ পেয়ে
ছড়া লেখার খাতাটাও, যাচ্ছি একটু বেয়ে।
You must be logged in to post a comment.