সাঁথিয়ায় গরীব মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান!

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ৯:৩৩ অপরাহ্ন

পাবনা প্রতিনিধি।।

শনিবার (২৬ জানুয়ারি) পাবনার সাঁথিয়া ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও মেধাবীদের শিক্ষাবৃত্তি-২০১৯ প্রদান করা হয়।

সংগঠনের সদস্যদের নিজস্ব আর্থিক সহায়তায় ২০১৪ সাল থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়,প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে অধ্যয়নরত ৩৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে প্রতিমাসে জনপ্রতি দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।

বিকেলে সংগঠনের কার্যালয়ে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও অধ্যাপক আব্দুদ দাইন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মনসুরুল ইসলাম, সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, আ’লীগ নেতা কার্তিক চন্দ্র সাহা, অধ্যাপক আশরাফুল আলম মজনু, পাবনা জেলা পরিষদের সদস্য শাসুন্নাহার মুক্তা, রুডো’র নির্বাহী পরিচালক শামীম আহমেদ প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ