সলঙ্গা লকডাউন, কঠোর অবস্থানে গ্রাম পুলিশ ও আনছার বাহিনী

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন

ফারুক আহমেদ, সিরাজগঞ্জ।।

কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে সিরাজগঞ্জের সলঙ্গসহ  রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া এই তিনটি উপজেলার অন্যান্য  গ্রামের ন্যায় সলঙ্গার  আমশড়া জোরপুকুর বাজারসহ  পাড়া মহল্লা লকডাউন কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশও আনছার বাহিনী।

ঢাকা থেকে কোনো লোকজন গ্রামে আসার কথা শুনলে সাধারন মানুষসহ  সেচ্ছায় পাড়া মহল্লার প্রবেশ পথে বাঁশ খুটির অস্থায়ী ব্যারিকেট বেষ্টনী তৈরি করে লকডাউন করে দিয়েছে।

গত বেশ কয়েক দিন ধরে  সকাল থেকে এমন অবস্থা চলছে। তিনটি উপজেলা তথা – সলঙ্গাসহ রায়য়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়ার প্রত্যেকটি জনগুরুপূর্ণ  রাস্তা ঘাট এখন ফাঁকা। বাংলাদেশ গ্রাম পুলিশ ও আনছার বাহিনীর করোনা বাইরাসকে উপেক্ষা করে জিবনকে বাজি রেখে তাদের আহবানে সাড়া দিয়ে মানুষ এভাবে লকডাউন দেখিয়েছে।বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা আর অযথা বাড়ি থেকে বেড় না হওয়ার আহবান জানিয়ে প্রবেশ পথ ও গোলিতে প্লেকার্ড ঝুলিতে দেয়া হয়েছে।

তাছাড়া গত বুধবারের দিন বিকালে রায়গঞ্জ উপজেলা ধুবিল ইউনিয়নে ২নং ওয়ার্ড আমশড়া গ্রামের বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঢাকা থেকে আসা সহিদুল ইসলামের ছেলে মুসার বাড়িতে লকডাউনের এমন চিত্র দেখা যায়।

সকাল থেকেই  গ্রাম পুলিশ ও আনছার বাহিনী রয়েছে কঠোর অবস্থানে।গ্রামের জনগুরুত্ব পূর্ণ বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে গ্রাম পুলিশ ও আনছার বাহিনী টহল দিচ্ছে। অযথা কাউকে ঘরাঘরি করতে দেয়া হচ্ছে না। উপজেলার বিভিন্ন ইউনিয়ন গুলোতেও লকডাউনের খবর পাওয়া গেছে।

এ বিষয়ে নির্বাহী কার্মকর্তা সামিউর রহমান জানান শুরু থেকে উপজেলা প্রশাসনের পক্ষ করোনা ভাইরাস সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরন ও মাইকিন করেছি।আমাদের আহবান সারা দিয়ে মানুষ সেচ্ছায় লকডাউন করছে।এতে আমরা অভিভূতো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ