সলঙ্গায় বাড়ির আনাচে-কানাচে বেড়ে ওঠা বেওয়ারিশ পুষ্টিকর সবজি কচুশাকের প্রশংসা সবার মুখে মুখে

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ৫:২৪ অপরাহ্ন

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদ।।

ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘুন্টি। এই খাবারের কথা শুনলে জিহবায় জল আসবে না এমন বাঙালি পাওয়া দুস্কর। ভর্তা এবং ভাজিতেও কম স্বাদ নয় কচু শাকে। কচু শাকে আছে ঔষুধে আছে ডায়াবেটিস নিয়ার্নন্তে সক্ষমতা, মানব দেহে রক্ত বৃদ্ধির উপায় ক্যালসিয়ামসহ নানা ঔষুধি গুণ।

সাপ্তাহে দু একবেলা কচু শাক খান না,এমন গৃহস্থ খুঁজে পাওয়া ভার গ্রামঞ্চলের বাড়ির আনাচে – কানাচে বে অরিশ প্রাকৃতিকভাবেই জন্ম নিয়ে বেড়ে উঠা এ সবজিটি কথা  বর্তমানে গ্রাম বাংলার প্রত্যেক কৃষক কৃশানিদের মুখে মুখে। এই সবজিটি গ্রামঞ্চলে দেখা গেলও সহরবন্দরে চোখে পড়েনা। আগে এই সবজিকে অবজ্ঞা করত গ্রামঞ্চলের মানুষ। এর কোনো আর্থিক মূল্য ছিল না বললেই চলে। মানুষ এমনিতেই অন্যের বাড়ির পাশ থেকে তুলে এনে রান্না করে খেত। এর জন্য এক পয়সাও খরচ করতে হতো না।

এটি যে টাকা দিয়ে কিনে খেতে হবে তা কখনো মানুষ ভাবেনি। কিন্তু এখন সেই দৃশ্য পাল্টে গেছে। আজকাল এছাড়া গত কয়েক দিন আগে বুলবুলের ঝরের কারণে  বাজারে শীতের শাক – সবজির আমদানি কমে যাওয়ায় এমনকি কচু শাকের কদর বেড়ে যাওয়ায় কচু শাকের যত্ন নিতে দেখা যাচ্ছে গাঁও গ্রামের কৃষক শ্রেণীর মানুষকে। বাজারে বিক্রি করে অনেক অর্থ আয়ও করছেন। যা তাদের বাড়তি অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে। এটি কিন্তু পুষ্টগুণে ভরপুর। রোগ প্রতিরোদের প্রচুর ক্ষমতা রয়েছে কচু ও লতি তার শাকের মধ্যে।

এমনটিই জানিয়েছেন সলঙ্গার গ্রাম্য হোমিও ডাঃ রাজু আহমেদ রুবেল। তিনি জানান,প্রতি ১০০ গ্রাম কচু শাকে খাদ্যশক্তি রয়েছে- ৪২ কিলোক্যালরি,চিনি রয়েছে – ৩ গ্রাম, খাদ্য আঁশ -৩.৭গ্রাম,চর্বি-০.৭৪গ্রাম,আমিষ-৫গ্রাম,ভিটামিন এ – ২৪১ আইইউ,বিটাক্যারোটিন – ২৮৯৫ আইইউ, থায়ামিন-০.২০৯ মিলিগ্রাম, রিবোফ্লেভিন – ০.৪৫৬ মিলিগ্রাম, নিয়াসিন – ১.৫১৩ মিলিগ্রাম, ভিটামিন বি৬-০.১৪৬ মিলিগ্রাম,ফোলেট-১২৬ আইইউ,ভিটামিন সি- ৫২ মিলিগ্রাম,ভিটামিন কে ১০৮.৬ আইইউ,ক্যলসিয়াম-১০৭মিলিগ্রাম,আয়রণ-২.২৫মিলিগ্রাম ম্যাগনেসিয়াম-৪৫মিলিগ্রাম, ম্যাংগনিজ-০.৭১৪মিলিগ্রাম,ফসফরস- ৬০ মিলিগ্রাম,পটাশিয়াম- ৬৪৮মিলিগ্রাম ও জিংক-০.৪১মিলিগ্রাম।

তিনি আরো জানান,নিয়মিত কচুশাক ও তার ডাটা সেবন করলে পরিপাকক্রিয়া ত্বরান্বিত হয় ও কোষ্ঠকাঠিন্য দুর হয়। কচু শাকের বিভিন্ন ভিটামিন কোষের পুনগঠনে সহায়তা করে। রক্ত জমাট বাধা প্রতিরোধ করে। রাতকানা ও চোখের ছানি দূরসহ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। এছাড়া দাঁত ও হাড় গঠনে এবং ক্ষয়রোগ প্রতিরোদে কচুশাক অতুলনীয়

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ