কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলার পোরশা থানায় আই জি পি ড. বেনজীর আহমেদ বি পি এম (বার) কর্তৃক প্রবর্তিত নতুন নিয়মে সর্বাধিক স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ সদস্য নিয়োগের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরুর বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজিত হয় পোরশা থানা চত্তরে।
আজ শুক্রবার সকাল ১১টায় নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান।
বক্তব্যে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে, পুলিশ কনস্টেবল নিয়োগে সর্বোচ্ছ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনে নতুন নিয়ম, পদ্ধতির প্রবর্তন ও উক্ত স্বচ্ছতা নিশ্চিত করনে নওগাঁ জেলা পুলিশ ১৪ ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। বহুল প্রচার -প্রচারনার মাধ্যমে দালাদ,প্রতারক ও তদবীরবাজ সম্পর্কে জনগনকে সচেতন করা।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান (হাবিব),সাধারন সম্পাদক এম.রইচ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক সহ প্রেসক্লাবের সকল সদস্য। আরো উপস্থিত ছিলেন, এস.আই মোহাম্মদ সামসুল, এস.আই সোহাইল, এস আই শীতল কুমার সহ থানার সকল সদস্য বৃন্দ।#
You must be logged in to post a comment.