সরিষাবাড়ীতে ভোটারদের বাড়িতে হামলার প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ি (জামালপুর) সংবাদদাতা
শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ১০:২৭ পূর্বাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন পিংনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে ভোটারদের বাড়ি ঘরে হামলার ঘটনায় প্রতিবাদ সভা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে পশ্চিম মীরকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ভোটাররা এ কর্মসূচির আয়োজন করে।

এসময় বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ফুটবল প্রতীকের মো. নুরুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল হাই, খবির উদ্দিন, মকবুল হোসেন, শাহজাহান শেখ, জহুরা খাতুন প্রমুখ।

প্রতিবাদ সভায় ইউপি সদস্য প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করেন, প্রতিপক্ষ মোরগ প্রতীকের প্রার্থী সুরুজ্জামান (সুরু) তার প্রচারণায় বাধা, প্রচার সরঞ্জাম ভাঙচুর ও সাধারণ ভোটারদের হুমকি দিচ্ছেন। পরাজয় নিশ্চিত জেনে নিজেদের মধ্যে গ-গোল করে প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টা করছেন।

স্থানীয় ভোটার জহুরা খাতুন জানান, মধ্যরাতে তার বাড়িতে ইউপি সদস্য প্রার্থী সুরুজ্জামান সুরুর লোকজন হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুটতরাজ করেছে। ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখাচ্ছে। বক্তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ