সরিষাবাড়ীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৯:২৮ অপরাহ্ন
ক্যাপশন-সরিষাবাড়ী প্রেসক্লাবে ভুক্তভোগী এক ব্যবসায়ীর সংবাদ সম্মেলন। ছবি-এম এ মান্নান

মিথ্যা তথ্য দিয়ে থানায় অভিযোগ ও পত্রপত্রিকায় সংবাদ পরিবেশন করানোর প্রতিবাদে বুধবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ক্ষুদে এক ব্যবসায়ী।

ভুক্তভোগী ঐ ব্যবসায়ী নজরুল ইসলাম এক লিখিত অভিযোগ করে বলেন, তিনি মাদারগঞ্জের রায়গঞ্জ বাজারের ভুঁইয়া মার্কেটের একজন গার্মেন্টস্ ব্যবসায়ী।

গত ২৬ সেপ্টেম্বর রাতে ওই মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তার দোকানসহ আরো ৩টি দোকানের মালামাল পুড়ে যায়। তার দোকানের নামে বীমা রয়েছে এবং সে ক্ষতিপুরন পাবে এমন সংবাদে মার্কেট মালিক বাদল ভুঁইয়া ২ লাখ টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। দাবি পুরন না করায় ব্যবসায়ী নজরুল ইসলামের নামে থানায় অভিযোগ করেন বাদল ভুঁইয়া। পরে ওই অগ্নিকান্ডের ঘটনায় বাদল ভুঁইয়া উদ্যোশ্য প্রনোদিতভাবে তাকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে পত্রপত্রিকায় সংবাদ পরিবেশন করান।

থানায় দেয়া অভিযোগ ও পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদকে উদ্যোশ্য প্রনোদিত মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট বলে ব্যবসায়ী নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে দাবি করেন। এ ব্যাপারে জানতে চাইলে মার্কেট মালিক সিরাজুল ইসলাম বাদল ভুঁইয়া তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ