সরিষাবাড়ীতে পৌর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত,মিজান সভাপতি, মিজু সম্পাদক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
রবিবার, ১৩ মার্চ, ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ন

জামালপুরের সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ড. হারুন-অর-রশিদ।

পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্মেলন সমন্বয়ক আশরাফ হোসেন তরফদার, সহ-সভাপতি আবু জাফর শীশা, যুগ্ন সম্পাদক ছালেহ শফি গেন্দা, সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন,কামরাবাদ ইউনিয়নের সাবেকসফল স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান এলিন প্রমুখ।

সম্মেলন শেষে রাতে নতুন কমিটিতে সভাপতি হিসেবে উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান ও সাধারন সম্পাদক হিসেবে মিজানুর রহমান মিজুকে দ্বিতীয়বারের মতো ঘোষনা করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ