“সরকার দেশের শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের রোল মডেল” – এ্যাড. মনিরুল ইসলাম এমপি

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৫ জুন, ২০১৮, ৩:৩১ অপরাহ্ন

 স্টাফ রিপোর্টার (কামরুজ্জামান সিদ্দিকী)

চৌগাছার একমাত্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবিসিডি কলেজের উদ্দোগে  গতকাল ২৮শে রমজান ১৪ জুন ২০১৮ এক ইফতার পার্টির আয়োজন করা হয়। উক্ত আয়োজনে কলেজের ছাত্র, শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তি, বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হন। প্রতিষ্ঠানের প্রাক্তন সভাপতি জনাব, মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের সুযোগ্য  অধ্যক্ষ জনাব, মোঃ রেজাউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মহাফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি মনিরুল ইসলাম বলেন_বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এসেছ। সারাদেশে সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য যে সব যুগোপযোগী সিন্ধান্ত গ্রহন করেছেন তা এদেশ নয় বর্হিবিশ্বেও প্রশংসা  পেয়েছে।

তিনি আরো বলেন ইতিমধ্যে আমরা এই কলেজে একটি বহুতল ভবনের করেছি। আমি এখন এই কলেজের ম্যানেজিং  বডির সভাপতি, এলাকার মানুষের সহযোগিতা  পেলে ভবিষ্যতে আরো ব্যাপক উন্নয়ন করতে পারব। তিনি আরো  বলেন দেশের উন্নয়নের  ধারাবাহিতা বজায় রাখতে হলে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী  করতে হবে। আগামীতে যাতে আমরা আবারও সরকার গঠন করতে পারি সে লক্ষে দল মত নির্বিশেষে নৌকা প্রতিকে ভোট দিতে হবে।

তিনি আরো বলেন এই কলেজের এখনো বি এম শাখা ও ডিগ্রী স্তরের এমপিও বাকী আমরা ইনশাল্লাহ এবার এর ব্যবস্থা  করব।

সবশেষে উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা ও মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ