সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদ।।
সুজলা সুফলা শষ্য শ্যামলা দেশ আমাদের এই বাংলাদেশ। সিরাজহঞ্জের সলঙ্গাসহ তিনটি উপজেলার সব এলাকায় সবুজ ধানে ছেয়ে গেছে মাঠ। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ সবি যেন সবুজের সমারহ। শষ্য শ্যামলা বাংলার কৃষি কৃষি ভান্ডার খ্যাত সলঙ্গাসহ তিনটি উপজেলা রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়ায় চলতি ইরি বোরো মৌসুমের চাষাবাদকৃত প্রত্যন্ত অঞ্চলে চলতি ইরি – বোরো মৌসুমের ধানর ক্ষেত এখন সবুজে পরিণত হয়েছে।
কৃষকরা ইতিমধ্যে ক্ষেত পরিচর্যা শেষ করলেও আবার কথাও কথাও পরিচর্যা করছেন কৃষকেরা হয়। দ্বিতীয় ও তৃতীয় দফার সার – কীটনাশক প্রয়োগ অব্যাহত রেখেছেন। সরেজমিনে তিনটি উপজেলাসহ সলঙ্গা এলাকায় গিয়ে দেখাযায়, কৃষকরা ধানের ক্ষেত পরিচর্চায় ব্যস্ত সময় পার করছেন। এসময় রায়গঞ্জ উপজেলা ৩নং ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের কৃষক, তাড়াশ বারুহাস ইউনিয়নের রানিদিঘি গ্রামের কৃষক শিপন সরকার ও উল্লাপাড়া উপজেলা ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের কৃষক সুলতান মাহমুদ তারা সবাই জানান, আবহাওয়া অনুকূল থাকায় এ বছর ধানের চেহারা ভালো দেখা যাচ্ছে। আশা করছি, প্রাকৃকিত দুর্যোগ না ঘটলে গত বছরের তুলনায় এবার ফলন ভালো হবে।
রায়গঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় চাষকৃত ধানের মধ্যে হাইব্রিড, হিরা, উনত্রিশ, সবুল লতা, মিনিকেট, কাটারিভোগসহ বিভিন্ন উন্নত জতের ধান রয়েছে। তাড়াশ উপজেলায় কৃষি কর্মকর্তা কৃষিবিদ লানা খাতুন জানান, এ বছর ২১ হাজার ৩০০শ’ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। আবহাওয়ার অনুকূলে থাকলে এবারে ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
ইতিমধ্যে মাঠ পর্যায়েকৃষকদের অধিক ফলন ও উৎপাদনের লক্ষ্যে বোরো ক্ষেতে পোকার আক্রমন ও রোগ বালাই থেকে ফসল রক্ষার সানা পরামর্শ দেয়া হচ্ছে।
You must be logged in to post a comment.