সততার সাথে মানুষের সেবা করে যাব: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯, ৮:৪৭ অপরাহ্ন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।

”সরকারীভাবে খাদ্যশস্য সংগ্রহ শতভাগ লক্ষ্যমাত্রা পূরন হবে। কৃষক তাদের উৎপাদিত ধানের নায্য মূল্য পাবে। দেশে পর্যাপ্ত খাদ্যশস্য আছে।  সততা আর নিষ্ঠা দিয়েই দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যাওয়া যায়। আমি বিশ্বাস করি যদি সততা আর নিষ্ঠা দিয়ে কাজ করা যায় তাহলে কোন বাধা আমাদের স্পর্শ করতে পারবেনা। সততার সাথে মানুষের সেবা করে যাব।”

খাদ্য বিভাগের অনিয়মের বিরুদ্ধে মন্ত্রী জিরো টলারেন্স ঘোষনা করেন।

শুক্রবার (১৮ জানুয়ারী) বিকালে নওগাঁর পোরশা কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উল্লেখিত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, আমি মনে করি এই সংবর্ধনা আমার না, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সংবর্ধনা। আমার দায়িত্ব জনপ্রতিনিধি হিসাবে আপনাদের সেবা করা। আপনারা যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি সে দায়িত্ব সততা আর নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো। আর তাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান প্রত্যন্ত অঞ্চল থেকে খাদ্য মন্ত্রণালয়ের এতবড় গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন।

প্রধান অতিথি আরও বলেন, ”আপনাদের সহযোগিতা না পেলে আপনারা আমার পাশে না থাকলে আমি এই গুরু দায়িত্ব পেতাম না। এটি আপনাদেরই অবদান। আপনাদের ভোটে আমি সংসদ সদস্য হয়েছি বলেই আজ মন্ত্রী হতে পেরেছি।”

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ড. আব্দুল আজিজের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পোরশা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ওবাইদুল্লা শেখ, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ, ঢাকা স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার প্রকৌশলী আব্দুর রহমান চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগ ও তাঁর অঙ্গ সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর পূর্বে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উপজেলা খাদ্যগুদাম পরিদর্শনে গিয়ে মন্ত্রী ধান-চালের মজুদ ও গুদাম পরিস্থিতির খোঁজ খবর নেন, পরে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় যোগদান এবং সুতরোইল মোড়ে ডা: বশিরুল হক ডায়াবেটিস্ সেন্টারের উদ্বোধন করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ