নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।
‘সততাই শক্তি, নিষ্ঠাই শক্তি’ সততা আর নিষ্ঠা দিয়েই দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যাওয়া যায়। আমি বিশ্বাস করি যদি সততা আর নিষ্ঠা দিয়ে কাজ করা যায় তাহলে কোন বাধায় আসবে না। আমি মনে করি এই সংবর্ধনা আমার না, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সংবর্ধনা।
বুধবার (১৬ জানুয়ারী) বেলা সাড়ে ৩টায় নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজত গণসংবর্ধনা অনুষ্ঠানে গপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের সংসদ সদস্য, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমি প্রথম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে শুরু করেছিলাম জনপ্রতিনিধি হিসাবে আপনাদের সেবা করা। ধাপে ধাপে আপনারা যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্ব সততা আর নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। আর তাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান প্রত্যন্ত অঞ্চল থেকে এতবড় গুরু দায়িত্ব অত্যান্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।
প্রধান অতিথি খাদ্যমন্ত্রী বলেন, আপনাদের সহযোগিতা না পেলে আপনারা আমার পাশে না থাকলে আমি এই গুরু দায়িত্ব পেতাম না। এটি আপনাদেরই অবদান। আপনাদের ভোটে আমি এমপি হয়েছি বলেই আজ মন্ত্রী হতে পেরেছি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলের পুত্র ব্যারিষ্টার নিজামউদ্দিন জলিল জন, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা, বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, নজরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুল হক, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরীসহ উপজেলা বিভিন্ন স্তরের আওয়ামীলীগ ও অঙ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও তাঁর অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী অফিস, গ্রামীণ পরিবেশ উন্নয়ন সংন্থার, নিয়ামতপুর, নওগাঁর নির্বাহী পরিচালক আনিকুল ইসলাম, বাংলাদেশ ডেন্টাল হেল্থ সোসাইটির সভাপতি রথিন্দ্রনাথ সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ।
You must be logged in to post a comment.