সচিব হবার সহজ তরিকা

মাহবুব কবির মিলন
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

সচিব হবার জন্য কিছু সহজ তরিকা আমার অনুজ আমলাদের বলতে পারি। পতিত সরকারের আমলে এই তরিকা ছিল অব্যর্থ।

যুগ্ম সচিব থেকে অর্থ বিভাগে চাকুরি নেয়ার চেষ্টা করবা। আগে থেকে হলে আরও ভাল। অর্থ বিভাগের সচিব পদোন্নতি বোর্ড বা এসএসবি’র একজন শক্তিশালী সদস্য। তিনি যদি উদার, গণতন্ত্রকামী এবং ভাল মনের মানুষ হন, তবে তার দপ্তরের সব অতিরিক্ত সচিবকে কনফার্ম সচিব বানিয়ে দেবেন।

উদাহরণ দিচ্ছি। পতিত সরকারের অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব, পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, তিনি এত ভাল মানুষ ছিলেন যে, তার সময় অর্থ বিভাগে কর্মরত সাত জনকে এক সাথে সচিব বানিয়ে দিলেন। অতিরিক্ত সচিব নি:শেষ হয়ে গিয়েছিল। আরও দুই চার পাঁচ দশজন থাকলে তারাও সচিব হত। শুনেছি তার সাথে আগে চাকুরি করেছিল, এমন কেউ বাদ যায়নি। মারহাবা!

এখন তোমরা খুঁজে নেবে, তোমাদের পদোন্নতি সময় অর্থ সচিব কতটা ভাল মনের মানুষ।

এরপর সবচেয়ে বেশি সম্পর্ক রাখার বা তেল মারার চেষ্টা করবা পিএম অফিসের  পিএম এর সচিব এবং প্রিন্সিপাল সেক্রেটারির সাথে। ওনারা যে তদ্বির বা কাজ দেবে, তা যতোই অন্যায় বা অনিয়মের হোক, হাসি মুখে করে দেবে। এনাদের সাথে গভীর সুসম্পর্ক রাখার চেষ্টা করবা। পারলে পিএম এর পিএস ১, এর সাথেও ভালবাসার সম্পর্ক রাখবা।

আমি শিক্ষক, আমি গর্বিত, আমি লজ্জিত!

এরপর লোকাল গভমেন্ট এর সচিব এবং এসোসিয়েশন এর সভাপতির সাথে দীর্ঘ মেয়াদি ভাব বিনিময় করে যাবা।

জন প্রশাসন এবং কেবিনেটে যুগ্ম-সচিব থেকে পোস্টিং নেয়ার চেষ্টা করবা। এটা একটা ভাল তরিকা। গণহারে নাহলেও এই দুই জায়গায় আলো আছে।

বিগত দিনে সব সময় একটা কাকাসুমা গ্রুপ প্রশাসন চালিয়েছে। কাকাসুমা মানে যোগ্য আর দক্ষতার পরিবর্তে তেল আর দলদাসকে প্রাধান্য দিয়ে ৬/৭ জনের শক্তিশালী যে গ্রুপটি সব আমলাদের পদোন্নতি নিয়ন্ত্রণ করত।

কাজেই চেষ্টা করবা কাকাসুমার কোন একজন সদস্যের সাথে বেশ কিছুদিন পদায়ন করে থাকা যায় কিনা।

দুই একজন নির্ভেজাল ভাল মানুষ কপালগুণে যে সচিব হয়নি তা নয়। তবে উপরের তরিকাগুলোই ছিল বিগত সরকারের পদোন্নতির একমাত্র যোগ্যতা ও তরিকা। দলদাস হওয়া ছাড়া কারো কপাল খোলেনি। এটা মনে রাখবা। তা সে যতোই সৎ আর দক্ষ হোক।

এগুলো বর্তমান সময়ের জন্য নয়। এখন কোনো তরিকার দরকার নেই। কাজে লাগবে না। ভবিষ্যতের জন্য রেখে দাও। মানুষের অন্তরের সংস্কার যেহেতু সম্ভব নয়। জানি না ভবিষ্যতে কী হবে। হোপ ফর দ্যা বেস্ট।

লেখক: সাবেক অতিরিক্ত সচিব।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ