এনামুল হক, পোরশা, নওগাঁ।।
নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ভূমি উপ-সহকারী আতাউর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও সেবা গ্রহীতাদের সঙ্গে অসদাচরনের অভিযোগ অত্র এলাকাবাসীর। এবং এলাকাবাসী এই অন্যায়ের প্রতিবাদে গত ৫ই জুলাই ২০১৮ তারিখে গাঙ্গুরিয়া ভূমি অফিস ঘেরাও করে আতাউরের বিচার ও এখান থেকে অপসারন দাবি করে।পরিস্থিতি খারাপের দিকে গড়ালে সেই সময়ের পোরশা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ মাহমুদ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে আতাউরের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিলে এলাকাবাসী ঘটনাস্থল ত্যাগ করে। এই নিয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকল তথ্য উপাত্ত নিয়ে বিভিন্ন পত্রিকা, অনলাইন পত্রিকা ও ফেসবুকে খবরটি প্রকাশিত হলে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং প্রশাসনেরও টনক নড়ে। এরই ধারাবাহিকতায় আতাউরকে ওএসডি করে নওগাঁ জেলার রাজস্ব শাখায় তাৎক্ষণিক বদলি করা হয়। এ খবর গাঙ্গুরিয়া এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মিষ্টির প্যাকেট নিয়ে ভূমি অফিসের সামনে জড়ো হয়ে মিষ্টি বিতরন শুরু করে। তাদের মধ্যথেকে মোঃ নাসির উদ্দীন বলেন ‘আতাউরের মত দুর্নীতিবাজ কর্মকর্তা গাঙ্গুরিয়া ভূমি অফিস থেকে শাস্তিমুলক বদলি করাতে এলাকার সাধারন জনগন খুব খুশি।এলাকাবাসী একরকম আতাউরের কাছে জিম্মি হয়ে পড়েছিলো। অতিরিক্ত টাকা ছাড়া সে কোন কাজ করে দিতো না। সে আরো বলেন, আতাউর কে শুধু বদলি নয়, প্রশাসনের উচিত হবে তাকে চাকুরী থেকে বহিস্কার করা।

এ ব্যাপারে পোরশা এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার অলোক কুমারের কাছে জানতে চাইলে তিনি জানান, গাঙ্গুরিয়া ভুমি অফিসের উপ-সহকারী আতাউরের তাৎক্ষণিক বদলির কাগজ আমাদের কাছে ২৬-০৮-১৮ তারিখে আসে। তাকে ২৭-০৮-১৮ তারিখে এখান থেকে অবমুক্ত করা হয়।তাকে ডিসি অফিসের রাজস্ব শাখায় ন্যাস্ত করা হয়েছে।#
You must be logged in to post a comment.