শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ১২:৩৮ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সহ-সভাপতিসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পূজামন্ডপ পরিদর্শন করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার দারাজপুর বারোয়ারী ও সাবর্জনীন পূজামন্ডপ, কামারপাড়া, শালবাড়ি,বালুকাপাড়াসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করা হয়।

উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ৭ নং দারাজপুর গ্রাম কমিটির সভাপতি শ্রী নিমাই চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু।

শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, শ্রীমন্তপুর ইউনিয়নের সহ-সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক,উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মুর্শেদ আলম মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক আবু তালেব,ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয় কুমার দাস ও সদস্য রিপন, বালুকাপাড়া পূজামন্ডপের সভাপতি রবীন্দ্রনাথ দাস ও সাধারণ সম্পাদক নয়ন কুমার দাসসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।

প্রধান অতিথি আজাহারুল ইসলাম বুলু জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমরা বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করি। সবার সাথে কুশল বিনিময় করা হয়। খাদ্যমন্ত্রীর কথা মত আমরা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির গঠনসহ করোনা মোকাবিলা করেছি। আমাদের সবাইকে এক হয়ে দলকে আরোও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক জানান, একদল ব্যক্তি আছে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বড় বড় কথা বলে কিন্তু কাজ করেনি। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও সনাতন ধর্মালম্বীদের মন্দিরে মন্দিরে বিভিন্ন সময়ে বিভিন্ন উপকরণ দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকা সময় মন্ডপে মন্ডপে পাহারা দিয়ে দেবীদূর্গার মাথা রক্ষা করা যায়নি। তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্ন মন্দিরে হামলা ভাংচুর চালিয়েছে।

তিনি আরোও জানান, বর্তমান সরকারের আমলে মন্দিরের হামলা তো দূরের কথা সারা দেশে উন্নয়নের জোয়ার বয়ছে। খাদ্যমন্ত্রীর কথা মতো ইউনিয়ন কমিটিকে ঢেলে সাজিয়ে দলকে আরোও শক্তিশালী করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে সবাই মিলে তার পক্ষে কাজ করতে হবে। শেষে বিভিন্ন মন্দিরে মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ