স্টাফ রিপোর্টার।।
মাগুরা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দিলারা রহমানের আন্তরিকতায় অবশেষে শ্রীপুর উপজেলার খামারপাড়া গোরস্হান মোড়,খামারপাড়া তালতলা মোড়,গোয়ালপাড়া জোড়া ব্রীজ সহ ৫ টি স্হানে সংস্কার করা হয় দীর্ঘদিনের জনদূর্ভোগ।
বিভিন্ন সময়ে ফেসবুক ও অনলাইন নিউজে এই রাস্তাগুলোর সংস্কার প্রয়োজনিয়তা তুলে ধরেন Alokito Jewel,মোঃ মহসিন মোল্যা এবং দৈনিক অনলাইন অন্যদৃষ্টি প্রত্রিকা।
বিষয়টি ফেসবুক মিডিয়ায় ভাইরাল হলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সড়ক ও জনপথ (সওজ) কে অবহিত করলে দ্রুত সংস্কার কার্যক্রম ত্বরান্বিত হয়।
এই সম্পর্কে ভুক্তভোগি এলাকাবাসি জানান,শ্রীপুর উপজেলার বিভিন্ন স্হানে দীর্ঘদিনের অবহেলিত রাস্তাগুলোতে প্রতিনিয়ত দূর্ঘটনায় কবলে পড়ত যানবাহন ও পথচারীরা।ফলে এই রাস্তাগুলো সংস্কারের প্রানের দাবি ছিল এলাকাবাসির।গোয়ালপাড়া এলাকার যুবসমাজ গোয়ালপাড়া জোড়া ব্রীজের গর্তে দূর্ঘটনা এড়াতে লাল নিশান উড়িয়ে দেয়।যা সকলের নজরে আসে।
এই বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দিলারা অন্য দৃষ্টিকে বলেন,সচেতন যুব সমাজ একটি সমাজের চালিকাশক্তি।সমাজের সমস্যাগুলো তুলে ধরলে তাৎক্ষনিক শ্রীপুর উপজেলা প্রশাসন ব্যাবস্হা গ্রহন করবে।সেই সাথে শ্রীপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে শ্রীপুর উপজেলা প্রশাসন।