মহসিন মোল্যা,মাগুরা।
আজ (২৮ সেপ্টেম্বর) শনিবার মাগুরা শ্রীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকাল ১০ টায় শ্রীপুর সরকারি কলেজ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শ্রীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শ্রীপুর সরকারি কলেজ চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্হতা কামনায় সরকারি কলেজ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ হোসেন,সহ-সভাপতি হিরো ইসলাম,সহ-সভাপতি হাবিবুর রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক প্লাবন,সাংগঠনিক সম্পাদক সাচ্চু,সাংগঠনিক সম্পাদক সুজন শেখ,প্রচার সম্পাদক পলাশ শেখ,দপ্তর সম্পাদক আলী নূর রহমান সাগর,সাবেক ছাত্রলীগ নেতা ও নবগঠিত কমিটির স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আলী নূর সহ শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।
এ সময় শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ হোসেন বলেন,জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল আজ স্বপ্ন নই,বাস্তব।বাংলাদেশকে সূখী সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তিনি বন্ধপরিকর।দূঃচক্রের দল জননেত্রী শেখ হাসিনার হত্যা করার জন্য কয়েকবার হামলা চালিয়েছে।আল্লাহর অশেষ রহমতে হত্যাকারীদের পরিকল্পনা বিফল হয়েছে
।আমরা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি।