শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মাষ্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০, ৭:৪৩ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস মাষ্টারের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় আজ (৩ ফেব্রুয়ারি) সোমবার দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শ্রীপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বাস আব্দুল কুদ্দুস আজ সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিকাল ৫ টায় তার কর্মস্থল শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।এ সময় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু,শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীর,মাগুরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিত,শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান,শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামীমুল ইসলাম উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার ও প্রথম জানাযা শেষে তার নিজ গ্রামের বাড়ি চরগোয়ালপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা বিশ্বাস আবদুল কুদ্দুসের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোল্যা নবুয়ত আলী,উপজেলা আওয়ামীলীগের সঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ