শ্রীপুর ইউনিয়ন যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯, ১০:১৯ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন হয়েছে।(৩০ সেপ্টেম্বর) সোমবার বিকালে শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম মোল্যা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ  সভাপতি বদিয়ার রহমান মন্ডল,মাগুরা জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক আলী আহম্মদ আহাদ,আশরাফ খাঁন,সাকিব হাসান তুহিন,শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন,শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান প্রমূখ।

সম্মেলনের মাধ্যমে আছু বিশ্বাসকে সভাপতি,আব্দুল মাজেদুল মিয়াকে সাধারণ সম্পাদক এবং এম এম আতিউল্লাহ (লিটন) কে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট শ্রীপুর সদর ইউনিয়ন কমিটিকে ৩ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ