শ্রীপুরে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ১০:০৫ অপরাহ্ন

দীপক বিশ্বাস, (মাগুরা) শ্রীপুর উপজেলা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল মুন্সিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আজ ১৮ মে মঙ্গলবার শ্রীপুর উপজেলা হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের উদ্যোগে ২ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মীর্জা মিজানুর রহমান নওরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন কবীর।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টোকন, বিশিষ্ট সমাজ সেবক শাহ নেওয়াজ, জাতীয় তরুণ সংঘ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান খসরু, মাগুরা জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক সাংবাদিক তাছিন জামান,উপজেলা হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন এর প্রচার সম্পাদক মিরাজ হোসেনসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

উপজেলা হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের সভাপতি মিজানুর রহমান নওরোজ বলেন, দেশের এই ক্রান্তিকাল মুহূর্তে সংগঠনের পক্ষ থেকে ২ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। করোনা প্রভাব বিস্তার থাকলে আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।সকলের শহযোগীতা কামনা করছি।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীর বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় দরিদ্রদের মাঝে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজ মানবাধিকার সংগঠনের উদ্যোগে ২ শতাধিক পরিবারের মধ্যে যে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছেন তা আসলেই প্রসংশনীয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ