শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, জরিমানা

মহসিন মোল্যা,মাগুরা
শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ৫:৪৭ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে লাঙ্গলবাঁধ বাজারে গতকাল (৯ জুলাই) বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারের ৩ টি দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা সহ ব্যবসায়ীদের ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ।

সহযোগীতায় ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ শরীফ হাসান সোহাগ ও শ্রীপুর থানা পুলিশের সদস্যবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ