মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মহামারী করোনার কারণে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য আর্থিক অনুদান ও শহজ শর্তে ঋণের দাবিতে শ্রীপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
আজ (৮ জুলাই) বুধবার সকালে শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীপুর বটতলা মোড়ে কর্মসূচী পালন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শ্রীপুর উপজেলা জেলা শাখা। এতে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষকরা অংশ গ্রহন করেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি ও কাজলী কে. জি. স্কুলের পরিচালক মতিয়ার রহমান বলেন, সরকারী স্কুলের পাশাপাশি কিন্ডারগার্টেন স্কুলগুলো জেলার শিশু শিক্ষায় ব্যাপক ভুমিকা পালন করে আসছে। এতে সরকারের যেমন কোন খরচ হচ্ছে না তেমন অনেক বেকার সমস্যার সমাধান হচ্ছে। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার কারনে স্কুলের আসবাব নষ্ট হয়ে গেছে, ঘরভাড়া দিতে পারছে না, শিক্ষক কর্মচারীদের বেতন দিতে পারছে না। অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। তাই শিশু শিক্ষার মত একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা পেলে আমরা আবার নতুন করে শুরু করতে পারবো। রক্ষা হবে শিশু শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাই আমাদের দাবি এই প্রতিষ্ঠান ও এদের সাথে জড়িত উদ্দোক্তা, শিক্ষক কর্মচারী ও কোমলমতি শিশু শিক্ষার্থীদের দিকে তাকিয়ে এই শিক্ষাবান্ধব সরকার একটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
You must be logged in to post a comment.