শ্রীকোল ইউনিয়ন করোনা প্রতিরোধ ট্রাস্টের অর্থায়নে অসহায় ২২৫ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ৭:০৪ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

করোনা প্রাদূর্ভাব মোকাবেলায় মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের কর্মহীন, অসহায় মানুষদের সহায়তায় “শ্রীকোল ইউনিয়ন করোনা প্রতিরোধ ট্রাস্টের” অর্থায়নে আজ (১৫ এপ্রিল) বুধবার ২২৫ টি অসহায় পরিবারকে চাউল, ডাউল, তেল, লবণ, আলু, সাবান দিয়ে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াছিন কবির, শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, শ্রীকোল ইউনিয়ন করোনা প্রতিরোধ ট্রাস্টের সভাপতি ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাফিজুর রহমান বিশ্বাস, শ্রীকোল ইউনিয়ন করোনা প্রতিরোধ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও বিশিষ্ঠ ব্যবসায়ী আমির হামজা মোল্যা, খামারপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদত হোসেন মোল্যা, শ্রীকোল ইউনিয়নের সচিব মুক্তাদুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।

শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোক্তাসিম বিল্লাহ সংগ্রাম জনান,শ্রীকোল ইউনিয়ন করোনা প্রতিরোধ ট্রাস্টের অর্থায়নে শ্রীকোল ইউনিয়নের ২২৫ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায় ক্রমে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এবং শ্রীকোল ইউনিয়নের প্রতিটি অসহায় পরিবারে মধ্যে এ সহায়তা প্রদান করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ