বিশেষ প্রতিবেদক।।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ড মেডেল ২০১৯’ পেয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তেতুল শেখ কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম কিবরিয়া।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি এম তাফায়েল ইসলাম ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।

জানা যায়, তেতুল শেখ কলেজটি চুয়াডাঙ্গার সদর উপজেলার সরোজগঞ্জে অবস্থিত। ২০১১ খ্রিষ্টাব্দে কলেজটি প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ আব্দুল্লা শেখ। ২০১৯ খ্রিষ্টাব্দের ২৩ অক্টোবর প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়।
প্রতিষ্ঠার পর থেকে ফলের দিক দিয়ে কলেজটি উপজেলার সরকারি বেসরকারি ২৩টি কলেজের মধ্যে বার বার শীর্ষস্থান অর্জন করে আসছে। এছাড়া শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও কলেজটি জেলা ও বিভাগীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। বর্তমানে কলেজটিতে ৫ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।
You must be logged in to post a comment.