শেরপুরে “স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি”র ওয়েব সাইট ও ইউটিউব চ্যানেলের শুভ উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ৪:১৬ অপরাহ্ন

শেরপুর (বগুড়া) সংবাদদাতা।।

মুজিববর্ষ উপলক্ষে বগুড়ার শেরপুরে প্রাণিসম্পদ উদ্যোক্তাদের অনলাইনের মাধ্যেমে বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে “স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি” ওয়েব সাইট ও ইউটিউব চ্যানেলের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৬ মার্চ  সোমবার রাত ৯টায় সংসদ সদস্যের দুবলাগাড়ীস্থ নিজ বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

স্বপ্ন ছোঁয়ার সিঁড়ির উদ্যোক্তা ও সমন্বয়ক জাতীয় জনপ্রশাসন পদক প্রাপ্ত ভেটেরিনারি সার্জন ডাঃ মো. রায়হান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ