শূন্যপদের তালিকা চেয়েছে এনটিআরসিএ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৬ আগস্ট, ২০১৮, ১০:২২ অপরাহ্ন

রুহুল আমীন।।

দ্বিতীয়বারের মত সব বেসরকারি শিক্ষা প্র্রতিষ্ঠানে শূন্যপদের বিপরীতে শিক্ষক নিয়োগের সুপারিশ কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন  ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এ লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্টানগুলোর শূন্যপদের তালিকা চেয়েছে এনটিআরসিএ। ১৩ সেপ্টেম্বরের মধ্য এ তালিকা এনটিআরসিএতে পাঠাতে বলা হয়েছে। এনটিআরসিএ রোববার (২৬ আগস্ট)  এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অপর এক বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শূন্যপদে চাহিদার তালিকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বেসরকারি শিক্ষা প্রথিষ্ঠানের প্রধানরা এ নির্দেশনা সঠিকভাবে পালন করছেন কিনা তা মনিটর করার দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের।

কোন প্রতিষ্ঠান ভুল তথ্য পাঠালে তা সংশোধনের ব্যবস্থা করা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুসরণ করে তথ্য প্রেরণ এবং শিক্ষা প্রতিষ্ঠান পাঠানো তথ্য সঠিক হয়েছে মর্মে মন্তব্য প্রদান করতেও বলা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের।

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ