শিশু সদনে সংবাদকর্মীদের মানবিক ইউনিটের সহায়তা

স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ৮:৫১ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বর্শন নূরাণী শিশু সদন এতিমখানায় খাদ্য সহায়তা দিয়েছে সংবাদকর্মীদের মানবিক ইউনিট।

শুক্রবার বাদজুম্মা মাদ্রাসা চত্বরে দোয়ার আয়োজন করা হয়।

পরে এতিমখানার ছাত্রদের হাতে খাদ্য সহায়তা সামগ্রী তুলে দেন দৈনিক পুনরুত্থানের চিফ রিপোর্টার নজরুল ইসলাম দয়া।

এসময় শিশু সদনের পরিচালক হাফেজ মো: আমিনুল ইসলাম, তাজা খবর মানবিক সাংবাদিক ইউনিটের নেতা মিজানুর রহমান মুকুল, ডা. রাসেল মাহমুদ, ফাতেমা ক্লিনিকের প্রতিনিধি ওমর ফারুক উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ